• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে দুই শিশু গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিদেক / ১৭৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে দুই শিশু।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার ৮ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিশুরা হলো- ওই ক্যাম্পের ওবায়দুল্লাহর মেয়ে উম্মে হাফসা (১১) ও আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার দুপুরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তাদের ছোঁড়া গুলিতে হাফসা কোমরে ও ফয়েজ ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হয়।

তিনি জানান, দুটিই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন