• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

কুতুবদিয়া পাড়ায় অগ্নিকান্ডে এক রোহিঙ্গা কিশোর নিহত

নিজস্ব প্রতিদেক / ১১৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
আবু বক্কর।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ ফদনার ডেইল এলাকায় আগুনে পুড়ে আবু বাকর ছিদ্দিক নামের ১৬ বছর বয়সী এক কিশোর মৃত্যু হয়েছে। সে কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মোক্তার আহমেদের ছেলে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা দক্ষিণ কুতুবদিয়া পাড়াস্থ ফদনার ডেইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের ফুফাত ভাই মো. হামিদ জানান, শনিবার বিকেলে কাজ করার উদ্দশ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা কয়েকজন কুতুবদিয়া পাড়ায় আসে এবং রাতে ঘুমন্ত অবস্থায় রুমের চারিদিকে হঠাৎ আগুন ধরে গেলে অপরাপর সদস্যরা বেরিয়ে আসলেও আবুবক্কর সিদ্দিক কে বের করতে পারেনি। এতে সে পুড়ে মারা যায়।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আক্তার কামাল বলেন- গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহত আবু বক্কর পুরাতন রোহিঙ্গা নাগরিক। এই রোহিঙ্গা কিশোর কিভাবে কক্সবাজার এলো তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন