• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা হামিদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১০০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
ইয়াবাসহ গ্রেপ্তার মো. হামিদ হোসেন।

উখিয়া প্রতিনিধি:
উখিয়ার কুতুপালং ক্যাম্পে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। ধৃত রোহিঙ্গা ক্যাম্প-২, ব্লক-বি, সাব ব্লক-ডি/৯, এফসিএন নম্বর-১৫৩৩৬৬ এর বাসিন্দা মৃত গুরা মিয়ার পুত্র মো. হামিদ হোসেন (১৯)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ২ ফেব্রুয়রি বিকালে র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া কুতুপালং বাজার সংলগ্ন লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প মুখী রাস্তার পাশে জনৈক জুবায়ের এর চা দোকানের নিকট অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২, ব্লক-বি, সাব ব্লক-ডি/৯, এফসিএন নং-১৫৩৩৬৬ এর বাসিন্দা মৃত গুরা মিয়ার পুত্র মো. হামিদ হোসেন (১৯) কে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ৬ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন