• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে এলেন এক ব্যক্তি : হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন বিচকর্মীরা। তার আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০। তিনি নিজের নাম মোহাম্মদ আলী, বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানিয়েছেন। সৈকতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। তিনি ঠিকভাবে কথা বলতে পারছেন না। যা বলছেন তা-ও অসংলগ্ন। তার হাতের আঙুল ও বাহুতে কোপের ক্ষত রয়েছে।

উদ্ধারকারীদের ধারণা, ভেসে আসা ওই ব্যক্তি কোনো মাছ ধরার ট্রলারের জেলে; যাকে জলদস্যুরা কুপিয়ে ট্রলার থেকে ফেলে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন