• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

৮০ হাজার টাকা বেতনে কক্সবাজারে চাকরি

নিজস্ব প্রতিদেক / ২০৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
সেন্টার ফর ডিজাব্লিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিহাব সেন্টারে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : রিহ্যাব কো-অর্ডিনেটর। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : ফিজিওথেরাপি, অকেপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে স্নাতক পাস। তবে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুসারে সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কক্সবাজারে চাকরির আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি, ২০২২

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৮০০০০ টাকা। সঙ্গে টিএ, মোবাইল বিল, সাপ্তাহিক দুইদিন ছুটি, উৎসব ভাতা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন