• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় ৫ ট্রাক গরু জব্দ

নিজস্ব প্রতিদেক / ১৭৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় মিয়ানমার থেকে অবৈধ পথে আসা ৫ ট্রাক গরু জব্দ করেছে বিজিবি। এসময় আটক করা হয়ে ৫ ট্রাক চালককে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মানিকপুর-ইয়াংছা সড়কের মানিকপুর এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়। এ ঘটনায় বিকালে চকরিয়া থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, সকালে নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যটালিয়ন এর নায়েক সুবেদার ফরিদ উদ্দিন এর নেতৃত্বে একদল বিজিবি’র সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় পাঁচটি ট্রাকে করে ২৫টি গরু নিয়ে চকরিয়ার দিকে যাওয়ার পথে গরুসহ ট্রাকগুলো জব্দ করা হয়।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, বিজিবি’র নায়েক সুবেদার ফরিদ উদ্দিন বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন