• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিদেক / ১৯২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
ফাইল ছবি।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে শফি উল্লাহ নামে ক্যাম্পের এক নেতা (মাঝি) নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া বালুখালী ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, নিহত শফি উল্লাহ বালুখালী আট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি ওই ক্যাম্পের প্রধান নেতা বা মাঝি।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সকালে ক্যাম্পের একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত শফিকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে চলতি মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে আরও দুজন প্রাণ হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন