• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মেসির পাসে ডি মারিয়ার গোল : আর্জেন্টিনা এগিয়ে গেল ২ গোলে

নিজস্ব প্রতিদেক / ৫৬৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
লিওনেল মেসি প্রথম গোলটা করেছিলেন। এবার করালেন আনহেল ডি মারিয়াকে দিয়ে। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা এগিয়ে গেল ২-০ গোলে।

গোলটা এলো দারুণ সুন্দর এক প্রতি আক্রমণ থেকে। সমতাসূচক গোলের লক্ষ্যে ফ্রান্স আক্রমণে উঠেছিল আর্জেন্টিনার অর্ধে। তবে আকাশি-সাদারা বল জিতে নেয় দারুণভাবে।

এরপর রদ্রিগো ডি পল হয়ে প্রতিপক্ষ বিপদসীমার ঠিক আগে থাকা লিওনেল মেসির কাছে যায় বলটা। আর্জেন্টাইন অধিনায়ক প্রথম ছোঁয়াতেই বলটা তুলে দেন প্রতি আক্রমণে উঠে এসে ফাঁকায় থাকা ডি মারিয়াকে।

জুভেন্তাস তারকা গোলটা করতে ভুল করেননি। প্রথম ছোঁয়াতেই আগুনে এক শট নিয়েছেন উগো লরিসের ফারপোস্টে। ফরাসি অধিনায়ককে ফাঁকি দিয়ে বলটা গিয়ে আছড়ে পড়ে ফ্রান্সের জালে। আর্জেন্টিনা এগিয়ে যায় দুই গোলে।

এর আগে এই মেসি-ডি মারিয়া জুটিতে ভর করেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ২২তম মিনিটে ডি মারিয়া আর্জেন্টিনাকে এনে দেন পেনাল্টিটা। বক্সের ভেতর তাকে ফাউল করেন উসমান দেম্বেলে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি শিমন মারচিনিয়াক।

পেনাল্টি নিতে ধীরপায়ে এগিয়ে আসা মেসিকে পড়তে পারেননি ফ্রেঞ্চ গোলরক্ষক উগো লরিস। ঝাঁপিয়ে পড়েন নিজের ডান পাশে, মেসি শট নেন তার বাম পাশ দিয়ে। বলটা গিয়ে আছড়ে পড়ে জালে। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে গোল পায় আর্জেন্টিনা। মেসিও পেয়ে যান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন