• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

আর্জেন্টিনার জয় কামনায় লাখ টাকার গরু দিয়ে মেজবান

নিজস্ব প্রতিদেক / ১৩৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চট্টগ্রামের রাউজানে বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার জয় কামনা করে মেজবানের আয়োজন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পাহাড়তলী ইউনিয়নে এই আয়োজন করছে আর্জেন্টিনার সমর্থকরা।

রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী এলাকার এই মেজবানের জন্য গরু কেনা হয়েছে এক লাখ ২০ হাজার টাকায়। এর সঙ্গে থাকবে দুই মণ মুরগির মাংসও। বাজারে বড়পর্দা বসানোর সঙ্গে ডেকোরেশন দিয়ে পাতা হচ্ছে চেয়ারও। খেলা দেখতে আসা হাজার দর্শকের জন্যই এই আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

আয়োজক কমিটির সদস্য জিএম মোস্তফা বলেন, আজ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বিশ্বকাপে ফাইনালে খেলছে। এতে আমরা আনন্দিত। তাই প্রিয় দলের জয় কামনা করে রাতে মেজবানের আয়োজন করা হয়েছে। এ জন্য লাখ টাকায় একটি গরু কেনা হয়েছে। গরুর মাংস যারা খান না, তাদের জন্য দুই মণ মুরগি কেনা হয়েছে। গরু এবং মুরগি দিয়ে পৃথক বিরিয়ানি রান্না করা হবে। খেলার মধ্যবিরতিতে খাবার পরিবেশন করা হবে।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, আমি নিজেও আর্জেন্টিনা সমর্থক। এলাকার আর্জেন্টিনা সমর্থক সবাই মিলে চাঁদা তুলে এই আয়োজন করেছে। খেলা নিয়ে সবার যে আনন্দ, সেটার সমাপনীটা সুন্দর করার জন্যই এমন করা হয়েছে। হাজার মানুষ একসঙ্গে খেলা দেখবে। খাওয়া-দাওয়া করবে, আনন্দ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন