• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ফাইনালে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

নিজস্ব প্রতিদেক / ২৭৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আরও একবার আক্ষেপ ঘোচানোর সুযোগ লিওনেল মেসির সামনে। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ জিততে আর্জেন্টাইন মহাতারকাকে পেরোতে হবে আর এক ধাপ। রোববার লুসাইল স্টেডিয়ামের সেই লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স।

মাত্র কয়েক ঘণ্টা পর শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ৩৬ বছর পর শিরোপা জয়ের মিশনে সবটুকু বাজি রাখতে প্রস্তুত আর্জেন্টাইনরা। তবে কেমন হবে আর্জেন্টিনার একাদশ, এই মুহূর্তে সেটা অনুমান করা বেশ কঠিন। কারণ এই পুরো বিশ্বকাপেই লিওনেল স্কালোনি প্রতিপক্ষ বুঝে দল সাজিয়েছেন, এমনকি ম্যাচের মাঝেই বদলেছেন ফরমেশন। এবার তারা ফাইনালে ফ্রান্সের মুখোমুখি, যে দলে আছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা। তার গতি থামাতেই মনোযোগ দিতে হবে পুরো দলকে। একই সঙ্গে লিওনেল মেসিকে সহায়তা করার কথাও ভাবতে হবে।

মঙ্গলবার দলের ট্রেনিং সেশনে ছিলেন না মেসি। জানা যায়, ক্রোয়েশিয়ার বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ৩৫ বছর বয়সী এ ফরোয়ার্ড। তবে শঙ্কা টিকল না, ফাইনালে সম্পূর্ন ফিট মেসিকেই পাওয়া যাবে। তার ট্রেনিংয়ে না থাকা ছিল পূর্বসতর্কতা, যেন ফাইনালে তাকে পুরোপুরি ফিট পাওয়া যায়। এছাড়া ফিট ও সুস্থ হওয়ায় অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাওয়ার সম্ভাবনা প্রবল।

হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনাল ম্যাচে ছিলেন না আকুনা ও গনজালো মনতিয়েল। তবে ফাইনাল ম্যাচে একাদশে ফেরার সম্ভবনা আছে এ দুই তারকার।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি,  মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন