• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

মহিষ চুরির মামলায় চকরিয়ার চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিদেক / ১০০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
নবী হোসেন। ফাইল ছবি।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীকে মহিষ চুরি মামলায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে নেয়া জামিনের সময়সীমা পার হওয়ার পর নিম্ন আদালত কক্সবাজার দায়রা আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছিদ্দিক আহমদের ছেলে মো: নছিমের আট লাখ টাকা মূল্যের চারটি মহিষ গত কয়েক বছর আগে চিংড়ী ঘের থেকে চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়া মহিষগুলো চেয়ারম্যানের দখলে পাওয়ার সংবাদ পেয়ে মালিক পক্ষ তার সাথে যোগাযোগ করলে ফেরৎ দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন। এরই ফাঁকে মহিষগুলো অন্যত্রে বিক্রি করে দেয়। এতে কোনো উপায় না দেখে মহিষের মালিক আদালতে একটি মামলা করেন। এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে এসে চেয়ারম্যান বাদিকে প্রাণ নাশের হুমকি দেয়। উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হবার পর ১৫ ডিসেম্বর কক্সবাজার আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন