• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কক্সবাজারে দুপুরে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

জয়নাল উদ্দিন:
৭ ঘন্টার সংক্ষিপ্ত সফরে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের উখিয়ার ইনানীতে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত দেশের প্রথম আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কক্সবাজার প্রধানমন্ত্রীর এই জনসভা উপলক্ষে সকাল থেকে খন্ড খন্ড মিছিলে সহকারে সরকারদলীয় মানুষেরা মিছিল সহকারে জনসভায় যোগ দিতে শুরু করেছে। সকাল ৯ টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আগত মানুষেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জনসভাস্থলে প্রবেশ করতে থাকে।

বেলা ১২ টা নাগাদ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার পর পবিত্র কুরআন, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে জনসভার সুচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন