বরুণ-নাতাশার বন্ধুত্ব তাদের স্কুল জীবন
থেকে। এখন বন্ধুত্ব থেকে আরও বেশি কিছু হতে যাচ্ছে। গত বছর শোনা গিয়েছিল,
গোপনে আংটি বদলও সেরেছেন তারা। তবে জানা যাচ্ছে তাদের বিয়েতে কোনও
গোপনীয়তা থাকবে না। মে মাসে বিয়ে হবে ধুমধাম করে। এক সপ্তাহ ধরে চলবে
হইচই।
এক প্রযোজক জানিয়েছেন, বরুণ-নাতাশা দু’জনেই চান, বিয়ে হোক এই গ্রীষ্মে। মেহেদি, সঙ্গীত, রিসেপশন-সব কিছু নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।
বরুণের ভাই রোহিত ৮ বছর আগে বিয়ে করেন গোয়ার এক পাঁচতারা হোটেলে। বরুণও চান গোয়ারই কোনও লাক্সারি হোটেল বা বিচ রিসর্টে বিয়েটা সেরে ফেলতে।
বলিউড তারকাদের এখন থেকেই বলে দেওয়া হয়েছে মে মাসের নির্দিষ্ট কয়েকটা তারিখে কাজ না রাখতে। তবে তারিখগুলো প্রকাশ্যে জানানো হচ্ছে না। বিরাট কোহলি, আনুশকা শর্মা বা দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের বিয়ের মত গোপনীয়তা অবশ্য এতে নেই।