• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
বান্দরবানের তুমব্রু সীমান্তে ডিজিএফআই কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তাতে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে মামলা নথিবদ্ধ করা হয়েছে বলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন।

তিনি বলেন, ৪৮ ঘণ্টা আগে ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন থানায় এজাহার দেন। পুলিশ তদন্ত শেষে নথিবদ্ধ করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ নভেম্বর র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে তুমব্রু সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে সংঘর্ষ হয়। সেখানে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই কর্মকর্তা রেজোয়ান আহমেদ নিহত হন। তা ছাড়া র‌্যাবের একজন সদস্য আহত হন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন