• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রিজন ভ্যান থেকে পালানো রোহিঙ্গা মজিয়া অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৪৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার কারাগারের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া অস্ত্র মামলার আসামী মুজিবুল আলম মজিয়া কে অস্ত্রসহ গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) দিনগত রাতে তাকে উখিয়া টিভি টাওয়ার এলাকা থেকে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

সারারাত ধরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ার এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মজিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তার সাথে থাকা একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া মুজিবুল আলম মজিয়া (২৮) রোহিঙ্গা ক্যাম্প ২ এর ব্লক ডি-১৩ এর দীন মোহাম্মদের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন