চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ার কাকারা মাঝের ফাঁড়ি স্টেশন এলাকার মাতামুহুরী নদীর ব্রীজের নীচ থেকে দুই মাস বয়সের মো: আনাছ নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ভোরে সুরাজপুর-কাকারা সংযোগ সেতুর নীচ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি সুরাজপুর ৯ নং ওয়ার্ডের কাঠমিস্ত্রি হোসেন আলীর শিশু পুত্র।
স্বজনরা জানান, রাতের খাওয়া শেষে, মা,ফুফি,খালা ও শিশু আনাছ এক কক্ষে ঘুমিয়ে ছিলো। পরে
ভোরে পাশ্ববর্তী নদীতে পাওয়া যায় শিশুটির মরদেহ। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী তাদের।
এদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে বিভিন্ন বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে এবং জিজ্ঞাসবাদের জন্য পরিবারের সদস্যদের থানায় আনা হয়েছে বলেও জানান তিনি। প্রকৃত ঘটনা উদঘাটন করে আসল অপরাধীদের শাস্তি দেয়ার দাবী স্থানীয়দের।