• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ব্যবসায়ী পিতার মুক্তির দাবী স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিদেক / ২০৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের শহরের ব্যবসায়ী পিতার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছে দশম শ্রেণীর শিক্ষার্থী শরিফুল ইসলাম রাফি।

শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সৃেম্মলনে লিখিত বক্তব্যে শরিফুল জানান, তার পিতা শহীদুল ইসলাম কক্সবাজার শহরের আইবিপি রোডের একটি ব্যবসায়ী। যেখানে তার পিতা ছাড়াও আরো ৪ জন ব্যবাসায়ী দোকান করে ব্যবসা পরিচালনা করেন।

তিনি বলেন, এস্থানে তার শহীদুল ইসলাম, চাচাত ভাই মোস্তফা মহসীন, ছাড়াও আবছার, কামাল ও সাধুন বড়–য়া নামে ব্যবসায়ীর দোকান রয়েছে। এ দোকান সমুহ কক্সবাজারের ডা. নুরুল আজিম নামের এক ব্যক্তির কাছ থেকে দীর্ঘ ৫০ বছর আগে ভাড়া নেয়া। চাচার মৃত্যুর পর একটি দোকান তার পিতা শহীদুল ইসলাম, চাচাত ভাই মোস্তফা মহসীন ধারাবাহিকভাবে দোকান করে ব্যবসা করে আসছেন। একই সঙ্গে ডা. নুরুল আজিম এর মৃত্যুর পর তাঁর সন্তান মাহবুল আজিম খুলু দোকানের ভাড়া নিয়ে আসছেন। এরপর কিছু দিন মাহবুল আজিম খুলুর ভাই আনোয়ারুল আজিমও দোকানের ভাড়া আদায় করেছেন।

কিন্তু মধ্যখানে ভাড়া গ্রহণে অনীহা প্রকাশ করায় সকল ব্যবসায়ীরা আদালতে ভাড়া প্রদান করছেন। এ দোকানের জমি নিয়ে বর্তমানে মাহবুল আজিম খুলু আদালতে মামলা করেছেন। পিতৃ সম্পদ পাওয়া জন্য এই মামলাটি দায়ের করেন (যার অপর মামলা নং ২০৪৬/২০২১)। একই সঙ্গে দখল- বেদখল রোধে আদালতে এ দোকানের জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। এমন পরিস্থিতিতে জনৈক মোর্শেদ ফরাজী নামের এক ব্যক্তিকে সাথে নিয়ে দোকান উচ্ছেদ করার অপতৎপরতা চালাচ্ছে। এর জন্য কয়েকবার চেষ্টাও চালানো হয়। এতে প্রতিবন্ধকতা তৈরী করায় আদালতে একটি মামলা করে। মামলায় নোটিশ গোপন করে পুলিশকে ম্যানেজ করে প্রতিবেদন দাখিলও করে। অজান্তে দায়ের করা মামলায় পুলিশ তার বাবা ও চাচাত ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তাদের জমিনের জন্য আইনগত প্রচেষ্টা চলছে। এর মধ্যে আদালতে ১৪৪ ধারা অমান্য করে দোকান উচ্ছেদ করার জোর তৎপরতা চালাচ্ছে মোর্শেদ ফরাজী। একই সঙ্গে আরো মামলা করে হয়রানী সহ নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। তবে এই বিষয়টি নিয়ে জমির মালিকদের কেউ কোন কথা বলতে রাজী হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন