• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

প্রিজন ভ্যান থেকে আসামী পালানোর ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিদেক / ২৩১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ার ঘটনায় ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গত শনিবার ১২ জন আসামিকে উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথে রামু তুলাবাগান সেনানিবাস পার করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে অন্য এক আসামি পালিয়ে যায়। তিনি রোহিঙ্গা নাগরিক ছিলেন বলে জানায় পুলিশ

ওসি জানান, ওই প্রিজনভ্যানে দায়িত্বরত ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের বর্তমানে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন