• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট হয়ে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিদেক / ১৯৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের বাসিন্দা মোঃ ইমাম হোসেনের সাথে তিন বছর আগে প্রেম করে বিয়ে হয় জান্নাতুল বকেয়ার। বিয়ের পরে প্রায় এক বছর ধরে রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিও সংস্থায় চাকরী করে জান্নাতুল বকেয়া। সেখানে তার এক সহকর্মীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে জান্নাতুল বকেয়া। স্ত্রীর পরকিয়ায় জড়িয়ে পড়ার বিষয়টি জানতে পারলে স্বামী ইমাম হোসেন নানান ভাবে বাধা দিলেও ব্যর্থ হন। যার কারণে সংসারে নেমে আসে অশান্তি।

স্বামী ইমাম হোসেন স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে বলে দাবী করেন ইমাম হোসেনের বড় ভাই সাদ্দাম হোসেন।

স্ত্রীর পরকীয়ার কারণে সামাজিক সম্মানহানীর ভয়ে ইমাম হোসেন আত্মহত্যায় বাধ্য হন বলে দাবী তার মায়ের।

এই বিষয়ে ইমাম হোসেনের স্ত্রী জান্নাতুল বকেয়ার সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি.।

ইমাম হোসেন বর্তমান কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও টাকার অভাবে তাকে সেখানে নিতে পারছেননা বলে জানান পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন