• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় যাত্রীর দেয়া বিরিয়ানি খেয়ে অটোচালকের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ২৩১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
জাকের হোসেন।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীর দেয়া বিরিয়ানি খেয়ে অজ্ঞান হওয়া অটোরিকশা চালক জাকের হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অটোরিকশা চালক জাকের হোসেন (৬৫) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকের হোসেন গত তিনদিন আগে দেড় লাখ টাকা দিয়ে একটি নতুন অটোরিকশা কেনেন। গত রোববার দুপুরে চকরিয়া পৌরসদর থেকে দুই যুবক একটি অটোরিকশা ভাড়া করে মাইজঘোনার উদ্দেশে রওনা হয়। উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় অটোরিকশার চালককে দাঁড়াতে বলেন তারা। নেমে তারা বিরিয়ানি খাওয়া শুরু করেন। এরমধ্যে এক প্যাকেট বিরিয়ানি অটোরিকশার চালক জাকেরকে খেতে দেন। খাওয়ার পরপরই জাকের হোসেন অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা।

পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, ‘এরকম একটা ঘটনার কথা শুনেছি। এরপর থেকে পুলিশ কাজ করছে অটোরিকশা ছিনতাইকারীদের গ্রেফতার করতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন