• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিদেক / ১৮৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। পৃথক আরেকটি ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ সালাম (৩৭) নামে এক হেডমাঝি। তিনি কুতুপালং ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে।

বুধবার (২৬ অক্টোবর) ও মঙ্গলবার বালুখালী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভোররাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় একজন আহত হয়েছেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ বলেন, জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন