• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজার অবৈধ সিএনজি পার্কিং : ব্যক্তি ও শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায়

নিজস্ব প্রতিদেক / ১৬০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার শহরজুড়ে যত্রতত্র গাড়ির পার্কিং করে অবৈধভাবে টাকা উত্তোলন করছে অসাধু ব্যক্তি ও শ্রমিক সংগঠনগুলো। তবে এসব উপায় থেকে অর্জন করা একটি অংশ যায় রাজনৈতিক নেতাদের কাছে। তাদের ছত্রছায়ায় অবৈধ ইনকাম করছে তারা।

কক্সবাজার শহরের বাজার ঘাটা নাপিতা পুকুর, পৌরসভা মার্কেটের উত্তর-পশ্চিম, খুরুশকুল রাস্তার মাথা, আই বি পি মাঠ, লিংকরোড, বাস টার্মিনাল, কলাতলির মোড়, শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এলাকাসহ সর্বত্রই যেমন-তেমন টেম্পু, সিএনজি, অটোরিক্সা, সড়কের দু’পাশে পার্কিং করিয়ে চাঁদা উত্তোলন করছে প্রতিদিন একটি সংঘবদ্ধচক্র।

কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় চাঁদার রশিদসহ লাঠি হাতে নিয়ে দায়িত্বে থাকা লাইসম্যানদের কাছে জানতে চাইলে তারা বলেন,১৪৯১ সংগঠনের সভাপতি – সাধারন সম্পাদক তুলতে বলেছে তাই টাকা উত্তোলন করছে তারা।

পরিবহন শ্রমিকদের দাবি, কক্সবাজার জেলা অটোরিক্সা টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার ১৪৯১ নামিয় সংগঠনটি রশিদ বই ব্যবহার করে শ্রমিক কল্যাণের নামে করছে চাঁদাবাজি।

কক্সবাজার শহরে প্রবেশ করা প্রতিটি টেম্পু- ৩০,সিএনজি ২০, আর অটো রিক্সা ১০ টাকা করে এইসব চাঁদা উত্তোলন করছে এই চক্রটি। মরিচ্যা থেকে যাত্রী নিয়ে কোট বিল্ডিং চত্বরে আসা সিএনজি চালক আব্দুল হাকিম বলেন, এই শহরে ১৪৯১ নামিয় সমিতির গড়ে তোলা যে কোন পার্কিং এ গাড়ি থামালে চাঁদা দিতে হয়,চাঁদা না দিলে রাস্তায় গাড়ি চালাতে দেবে না তারা, এমন কি চাঁদা উত্তোলনকারী লাইসম্যানদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় বলে জানান তিনি।

কক্সবাজার শহরের বিভিন্ন জায়গার অসংখ্যা সিএনজি চালক অভিযোগ করেন ,এই সংগঠন সম্পূর্ণ অবৈধ। বৈধ কোন ধরনের কাগজপত্র তাদের হাতে নেই।এই কমিটি দিয়েই কতিপয় ব্যক্তিরা শ্রমিকের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে, এবং এই উত্তোলনকৃত টাকা শ্রমিকদের কোন ধরনের কাজে ব্যবহার হচ্ছে না।

বিভিন্ন সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা অটো রিক্সা সিএনজি টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা নুরুল হক, জালাল উদ্দিন, শফিকুল ইসলাম, আমান উল্লাহ ও ফরিদুল আলম সিন্ডিকেট হয়ে পর্যটন শহর কক্সবাজারের ব্যস্ততম সড়ক গুলোর দুপাশে অবৈধ পার্কিং বসিয়ে নিজস্ব লোক নিয়োগ করে টাকা উত্তোলন করছেন বহু বছর ধরে।

সুত্রে আরো জানা যায়, এই সংগঠনটির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৯ সালে। সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছিল তাদের নিয়েই সমিতি পরিচালিত হতো।

২০২০ সালের দিকে সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদের এবং সভাপতি মোহামম্দ ছিদ্দিক গুরতর অসুস্থ হলে ঝিমিয়ে পড়ে সংগঠননি। এই সুযোগে শ্রমিক সংগঠনের অফিসটি দখলে নেয় একটি সংবদ্ধ চাঁদাবাজ চক্র।

চলতি বছরের মার্চের শুরুতেই সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ মৃত্যুবরণ করলে আরো বেপরোয়া হয়ে ওঠে এই অসাধু চক্র টি। শ্রমিকদের অভিযোগ, এখন ওই অফিসের ভেতরে নিয়মিত চলে জোয়ার আসর ও অসামাজিক কার্যক্রম।

এই বিষয়ে সংগঠনের সভাপতি জালাল ও সাধারণ সম্পাদক নুরুল হকের কাছে জানতে চাইলে তারা শ্রমিকদের সব অভিযোগ অস্বীকার করে জানান, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, উচ্চ আদালতের রায় এবং গঠনতন্ত্র প্রক্রিয়ায় তারা সমিতি পরিচালনা করছে বলে জানান।
তবে সমিতি পরিচালনার ক্ষেত্রে বৈধ কোন কাগজপত্র প্রতিবেদককে দেখাতে পারেনি তারা।

বিবাদ সৃষ্টি হওয়ার আশঙ্কায় স্থগিত করা উচ্চ আদালতের কাগজ টুকুই তাদের কাছে সংরক্ষিত।

এদিকে, এসব বিষয় নিয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট বলে দেন ১৪৯১ শ্রমিক সংগঠনের কোন কমিটি এই মুহুর্তে নেই। রশিদ দিয়ে চাঁদা তুলার বিষয়টি সম্পূর্ণ অবৈধ বলে জানান তিনি।

সচেতন মহলের দাবি, শহরের ব্যস্ততম এলাকা সমূহে এই সমস্ত পার্কিং ব্যবস্থা জনসাধারণকে দুর্বিষহ করে তুলেছে, এর থেকে পরিত্রান চাই কক্সবাজার শহরবাসী।

অপরদিকে, শ্রমিক সংগঠনের নাম দিয়ে অবৈধ ভাবে চাঁদা আদায় ও নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সিএনজি চালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন