• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শাকিবপুত্র জয় ও বীরের ভবিষ্যৎ কোনদিকে?

নিজস্ব প্রতিদেক / ২৩০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
এক প্রতিকূল সময় পার করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিয়ে-বাচ্চা, নতুন প্রেমের গুঞ্জন সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে তার। চাপ সামলে ওঠার জন্য দিলেন নতুন সিনেমার ঘোষণা। তারপরও থেমে নেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা। এরমধ্যেই জানালেন সন্তানদের নিয়ে নিজের ভাবনার কথা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয় ছেলে জয় ও বীরকে নিয়ে। পুত্রদ্বয়ের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন — তিনি বলেন, ‘দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই পুত্রকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই সন্তানকেই সমান টেক কেয়ার করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।’

তারকাদেরও ব্যক্তিগত জীবন থাকে। থাকে নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা। মাঝে মধ্যে সেগুলো বুমেরাং হয়ে ধরা দেয় জানিয়ে ঢালিউড নাম্বার ওয়ানের ভাষ্য, ‘আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। সেই চিন্তা থেকে মনে হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে সময়ের আগে ওরা সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। সাধারণ মানুষের কাছে এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়।’

ব্যক্তিগত এসব ঝামেলা এড়িয়ে আপাতত কাজে ডুব দিতে চান কিং খান। মানসম্পন্ন কাজ উপহার দিয়ে সিনেপর্দার শাকিব খান ইমেজ পুনরুদ্ধার করতে চান এ সুপারস্টার। রায়হান রাফী, হিমেল আশরাফ, হাসিবুর রেজা কল্লোল ও সানি সানোয়ারদের মতো তরুণ ও মেধাবী নির্মাতাদের সঙ্গে কাজ করে ঢালিউডকে করতে চান সমৃদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন