• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মার্কিন উন্নয়ন সংস্থায় চাকরির সুযোগ : কর্মস্থল কক্সবাজার

নিজস্ব প্রতিদেক / ২৪৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
প্রতীকী ছবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
মার্কিন উন্নয়ন সংস্থা আইপাস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট অ্যাসোসিয়েট, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো আন্তর্জাতিক সংস্থায় দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারের প্রজেক্ট অফিসে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বছরে ৮ লাখ ৮২ হাজার ৯১২ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে। এছাড়াও কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় :২৯ অক্টোবর ২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন