• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলায় ৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ১৭০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন সদস্যরা।

শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ক্যাম্প ১৩ ও ১৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ।

আটককৃতরা হলেন, ক্যাম্প ১৩ এর মকবুল আহমদের ছেলে জাহিদ হোসেন (৩৫), ক্যাম্প ১৫ এর মৃত ইলিয়াসের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩০), ক্যাম্প ১৯ এর মৃত আবু বক্করের ছেলে নুর আলম (৩২), ক্যাম্প ১৩ এর মোহাম্মদ ইসহাকের ছেলে মোহাম্মদ গণি (২৫)।

৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, গত ১৮ অক্টোবর ক্যাম্প-১৯ এর একটি দোকানের সামনে মৃত জমিল হোসেনের ছেলে সৈয়দ হোসেন (২৩) কে দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে আটক করা হয়েছে। এদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ৪ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন