জয়নাল উদ্দিন:
এক সপ্তাহের ব্যবধানে ফের কক্সবাজার লাইট হাউজস্থ আলোচিত কটেজ জোনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই অভিযান শুরু করে।
এর আগে ১২ অক্টোবর কউক অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন ৬টি ভবন ভেঙে দেন। বাকি ভবন গুলোর বিরুদ্ধে আজ মঙ্গলবার ফের অভিযান শুরু করেছে কউক।
ধারাবাহিকভাবে কটেজ জোনে নির্মাণাধীন অবৈধ সব স্থান ভেঙে দেওয়া হবে জানান কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।
জানা যায়- গণপূর্তের জমিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভবন নির্মাণ চলছে তোড়জোড়ভাবে। সৈকত বহুমূখী সমবায় সমিতির নেতাদের নির্মাণাধীন প্রতিটি কটেজ থেকে নগদ ৪ লাখ টাকা দিয়ে কটেজ মালিকরা এসব স্থাপনা নির্মাণ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। বর্তমানে এই কটেজ জোনে সরকারি জমিতে অবৈধভাবে প্রায় ১২টির মতো স্থাপনা নির্মাণ চলছে। এসব স্থাপনার একটিও কউকের অনুমতি নেই।
আরও পড়ুন: