• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

কক্সবাজারে সাদা পোষাকে তল্লাশীর নামে ট্যুরিস্ট পুলিশের হয়রানী

নিজস্ব প্রতিদেক / ২৯০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিবেদক :
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন জোনে অন্ধকারাচ্ছন্ন স্থানে সাদা পোষাকে ট্যুরিস্ট পুলিশের তল্লাশী নিয়ে নানা অভিযোগ উঠেছে। এসব স্থানে নানা অজুহাতে পর্যটকদের হয়রানী, নাজেহাল ও অর্থ আদায়ের অভিযোগ করেছেন একাধিক পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী।

সরেজমিনে পর্যটন জোনে অন্ধকারাচ্ছন্ন স্থানে সাদা পোষাকে ট্যুরিস্ট পুলিশের তল্লাশীর প্রমাণও মিলেছে। এ সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে শুক্রবার দিনগত রাত ১২ টায় নাজেহালের শিকার হয়েছেন কক্সবাজারের একজন গণমাধ্যমকর্মীও।

বৃহস্পতিবার রায়হান কাওসার নামের ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে আসেন। তিনি সুগন্ধা পয়েন্ট মোড়ের একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। এ শিক্ষার্থী জানান, রাতে সমুদ্র সৈকত থেকে হেঁটে আবাসিক হোটেলে ফেরার সময় সাদা পোষাকের দুই যুবক তাকে আটকে তল্লাশী করেন। এসব দুই যুবক নিজদের ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নানা আপত্তিকর কথা বলে নাজেহালও হয়রানী করা হয়।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল মালিক পরিচয় গোপন রাখার শর্তে জানান, ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটকদের সেবা পরিবর্তে হয়রানী, নাজেহাল ও নানা অজুহাতে টাকা আদায় করছেন। এদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বললে নানাভাবে হয়রানী হতে হয় ব্যবসায়ীদেরও।

শুক্রবার দিনগত রাত ১২ টার পরে সাদা পোষাকে তল্লাশীর সত্যতা যাচাই করতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের কাছে নাজেহালের শিকার হয়েছেন কক্সবাজারের এক গণমাধ্যমকর্মী।

জাতীয় দৈনিকের এই প্রতিনিধি জানিয়েছেন, রাত ১২ টার পর পর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে কক্স ঢুডে সংযোগ সড়কে সাদা পোষাকে এমন একটি তল্লাশীর সত্যতা পাওয়া যায়। অন্ধকারাচ্ছন্ন স্থানে দাঁড়িয়ে ছিলেন লাঠি হাতে ২ যুবক। এ ২ যুবক এ তাকে (গণমাধ্যমকর্মী) সংকেত দিয়ে পরিচয় জানতে চায়। তিনি পরিচয় না দিয়ে উল্টো তারা কারা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠেছেন। নিজদের ট্যুরিস্ট পুলিশ পরিচয় দিলেও সাদা পোষাকে অন্ধকারে তল্লাশী করার কারণে জানতে চাইলে সড়কের অপর পাশ থেকে এগিয়ে আসেন সাদা পোষাকের আরেক জন। ওই ব্যক্তি নিজকে ট্যুরিস্ট পুলিশের এসআই কামাল পরিচয় দিলে তাকে নাজেহাল করা শুরু করেন।

তিনি জানান, এক পর্যায়ে ট্যুরিস্ট পুলিশ প্রমাণ দিতে ঘটনাস্থলে আনা হয় দূরে দাঁড়ি রাখা পুলিশের একটি গাড়ি। গাড়িটি আনার পর পুলিশ পরিচয় ৩ জন মোবাইলে ভিডিও করতে করতে তাকে আপত্তিকর প্রশ্ন করতে থাকেন। গণমাধ্যমকর্মী তাকে ট্যুরিস্ট পুলিশের কার্যালয় বা সন্দেহ থাকলে হাসপাতালে নেয়ার প্রস্তাব দিলে ঘটনাস্থল থেকে যেতে অনুমতি দেন।

কক্সবাজার সিভিল সোসাইটি ও চেম্বার অফ কর্মাস এর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, পুলিশ সদস্য সাদা পোষাকে তল্লাশী সম্পূর্ণ অবৈধ ও বেআইনী। তাও পর্যটন এলাকায় এমন ঘটনা পর্যটকের কাছে বিরূপ বার্তা যাবে। বিষয় দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি তার।

পর্যটন ব্যবসায়ী কলিম উল্লাহ জানান, ট্যুরিস্ট পুলিশ এখন সেবা পরিবর্তে পর্যটকদের হয়রানী ও নাজেহাল শুরু করেছে। এক্ষেত্রে ব্যবসায়ী থেকে শুরু করে বীচ কর্মীদের পর্যন্ত নাজেহাল হতে হচ্ছে।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান বলেন, সাদা পোষাকে ট্যুরিস্ট সদস্যরা আইনশৃংখলা পরিস্থিতি নজরদারি করলেও মাঠ পর্যায়ে সরাসরি কাউকে হস্তক্ষেপ করার কথা নয়। তারপরও বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।

এছাড়া ট্যুরিস্ট পুলিশ পরিচয়ে জনৈক গণমাধ্যম কর্মির সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি নিয়ে পরবর্তীতে উভয়পক্ষের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন