• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের

নিজস্ব প্রতিদেক / ২৩২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

কক্সবাজার অফিস:
কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে সুমন (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত সুমন ঢাকা বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহাবুব।

তিনি বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে গত সোমবার কক্সবাজার বেড়াতে আসেন সুমন। তারা লাবণী পয়েন্টস্থ হোটেল কল্লোলের ৪১৫ নম্বর রুমে ওঠেন।

আজ দুপুরে সাগরে গোসল করতে নামেন সুমন। এ সময় স্রোতের টানে সাগরে ভেসে যান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে লাইফ গার্ড ও বিচকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন