• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ইনানী রয়েল টিউলিপের সুইমিংপুল থেকে শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৮৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
উখিয়ার ইনানীতে রয়েল টিউলিপ সী-পাল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গোসলের সময় ডুবে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে।

ওসি মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবারের রয়েল টিউলিপ হোটেলে উঠেন। বিকেলে সুইমিংপুলে গোসলে নামে। এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে উঠে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন