• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সুগন্ধা পয়েন্টে কউকের উচ্ছেদ অভিযান : ভেঙে দেয়া হলো ১২টি স্থাপনা

নিজস্ব প্রতিদেক / ২৩৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
কক্সবাজার সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ অভিযান।

কক্সবাজার অফিস:
কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় ভেঙে দেওয়া হয়েছে প্রায় ১২টি অবৈধ দোকান। শনিবার (১ অক্টোবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় সদর সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, কক্সবাজার জেলা পুলিশ, আনসার এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

কউক সূত্রে জানা গেছে- সুগন্ধা পয়েন্টে হাইকোর্টের বাতিলকৃত প্লটে অবৈধভাবে দখল করে গড়ে উঠা ঢাকা রান্না ঘর, কুমিল্লা কিচেন, ঢাকা রাধুনী রেস্টুরেন্টে এন্ড বিরানী হাউজসহ ৮টি বাস কাউন্টার ও ১ দোকান ভেঙে দেয়া হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, হাইকোর্ট কর্তৃক প্লটসমূহ বাতিল করা হয়। কিন্তু বাতিলকৃত উক্ত প্লটসমূহে অবৈধভাবে রেস্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে উঠে। ফলে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি দখল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও মনোরম শহর হিসেবে বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়„নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন