• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

চকরিয়ায় জব্দকৃত বালি বিক্রি নিয়ে বন বিভাগ ও ইউএনও মুখোমুখি

নিজস্ব প্রতিদেক / ২২১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের দাঙ্গার বিল এলাকা থেকে জব্দ করা ‘৩০ লাখ টাকা মূল্যের’ প্রায় ৯ লাখ ঘনফুট বালি নিলামে বিক্রি নিয়ে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুখোমুখি অবস্থান নিয়েছেন।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন, ‘সংরক্ষিত বনভূমি থেকে বালি উত্তোলনের কোন সুযোগ নেই। আমরা টহল জোরদার করে তা বন্ধ করেছি। বালি জব্দ করে ২৪ টি মামলা দায়ের করা হয়েছে। যা আদালতে বিচারাধীন আছে। এ অবস্থায় জব্দকৃত বালি নিলামের কোন সুযোগ নেই।

এছাড়া নিলাম ডাককারী সাইফুল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে, এর মধ্যে একটি মামলায় তাকে আদালত কারাগারে পাঠিয়েছে। বালি নিলামের ঘটনা জানার পর আমরা নিলাম বন্ধ, সীমানা নির্ধারণ এবং বালি যাতে সরিয়ে নিতে না পারে সেই ব্যবস্থা নিতে ইউএনও’কে চিঠি দিয়েছি। কিন্তু রাতের আঁধারে সিন্ডিকেট সদস্যরা বালি সরিয়ে নিচ্ছে।’

অপরদিকে ইউএনও জেপি দেওয়ান সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিনি জব্দ করা বালু নিলামে বিক্রি করেন। এর মধ্য দিয়ে তিনি হাইকোর্টের আদেশ পালন করেছেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে বালু পেয়েছেন সাইফুল ইসলাম। বালু সরিয়ে নেওয়ার ঘটনায় বনকর্মীদের সঙ্গে ঝামেলা বাধলে সোমবার বিকেলে ঘটনাস্থল গিয়ে তিনি বন বিভাগের জায়গা ও সরকারি খাসজায়গা চিহ্নিত করে দিয়ে আসেন। নিলামের বালু সরকারি জমিতেই রাখা হয়েছে।

বন বিভাগ ও স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেলে বন বিভাগের জায়গা থেকে জব্দ করা বালু সরিয়ে নিতে চাইলে বনকর্মীরা বাধা দেন। এ সময় সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোক বনকর্মীদের ওপর হামলা চালান। পরে স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম তাদের রক্ষা করেন।

তারা আরও জানান, সাইফুল ইসলাম, সাহাব উদ্দিন সহ ২০/২৫ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে চকরিয়ার ডুলাহাজারা এলাকার পাগলিরবিল, বগাচতর ও জঙ্গল খুটাখালী মৌজার আনুমানিক ৫০ একর সংরক্ষিত ও রক্ষিত বনভূমি থেকে ড্রেজার মেশিন ও এস্কেভেটর দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করে আসছে। সিন্ডিকেটটির বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় বন বিভাগ প্রায় ৯ লাখ ঘনফুট বালি, ৬১ টি ড্রেজার মেশিন ও ৬টি বালি ভর্তি ট্রাক জব্দ করে। জব্দকৃত বালির মূল্য ৩০ লাখ টাকারও বেশি।

এদিকে সাইফুল ইসলাম কৌশলে তথ্য গোপন করে জব্দকৃত বালি উপজেলা প্রশাসন থেকে নিলামে কিনে নিয়েছে দাবি করে দুই দিন ধরে তা বিক্রি শুরু করে। অপরদিকে বন বিভাগ তা বাধা দেয়। আদালত সূত্র জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুরে বন বিভাগের একটি মামলায় সাইফুল ইসলাম এবং তাঁর সহযোগী মামলার আসামি সাহাব উদ্দিন কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী জামিন নামঞ্জুর করে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাইফুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের ষোলহিচ্ছা এলাকার বাহার উল্লাহর ছেলে।

বন বিভাগ ও স্থানীয় লোকজনের অভিযোগ, সাইফুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলনকারীদের একজন। বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, রংমহল গ্রামের নিকটবর্তী জলাধার, টিলা, কৃষিজমি, সাফারি পার্ক এবং সংরক্ষিত বনভূমি রক্ষার স্বার্থে ইউনিয়নের পাগলীর বিল, ফাঁসিয়াখালী ছড়া বালুমহালকে অবৈধ ঘোষণা করে গত ২৬ এপ্রিল বালু উত্তোলন বন্ধের আদেশ দেন হাইকোর্ট।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম সাংবাদিকদের বলেন, রংমহল থেকে বালু উত্তোলনের কারণে এলাকা পরিবেশ–প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। হাইকোর্টের আদেশে সম্প্রতি বালু উত্তোলন বন্ধ হয়। জব্দ হয় বিপুল পরিমাণ বালু। এখন নিলামে বালু বিক্রি নিয়ে বন বিভাগ ও উপজেলা প্রশাসন মুখোমুখি অবস্থানে।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘ডুলাহাজারা রংমহল এলাকায় সংরক্ষিত বনভূমি থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে আসছে। এভাবে সংরক্ষিত বনভূমি থেকে বালি উত্তোলনের ফলে পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য এবং মানবিক বিপর্যয় দেখা দেবে। বালি মহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে নীতিমালা অনুসরণ এবং বনভূমির সীমানা চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন