• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

উখিয়ার ক্যাম্পে ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ৭৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ সাত রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে দিকে পান বাজার ক্যাম্প থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আব্দুল ছেলে মোহাম্মদ সোফায়েদ (২৪), ইলিয়াস ছেলে মোঃ জুনায়েদ (২০), মৃত গুরা মিয়া ছেলে মাহমুদ হোসেন (৩৫), মৃত আবু হাশিম ছেলে নুর কালাম (৩১), মৃত আব্দুর শুক্কুর ছেলে রমজান আলী (২৫), আব্দুল মজিদ ছেলে মোঃ জকির (৩০), আবুল উসমান ছেলে মোঃ রাজেক (১৭), সবাই উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শনিবার দুপুরে বিষয়টি বিষয়টি নিশ্চিত করে ৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, ‘ পান বাজার ক্যাম্পে মাদক পাচারের খবরে তিনিসহ পুলিশের একটি দল পানির ট্যাংক” সংলগ্ন কাঁচা রাস্তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাত রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় ইয়াবাসহ আটককৃত রোহিঙ্গাদের মাদক মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন