• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে আদালতের নির্দেশে দখল বুঝিয়ে দেয়ার ২৬ দিনের মাথায় ফের দখল

নিজস্ব প্রতিদেক / ১৩৬ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকায় এভাবে দোকান দখল করে নেন সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের যুগ্ম জেলা জজ, ১ম আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দোকানঘর বুঝিয়ে দেয়ার ২৬ দিনের মাথায় সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে দোকানঘরটি দখল করে নিয়েছে মিজানুর রহমান নামের এক ব্যক্তি। এসময় দোকানের মালিক সৌদি প্রবাসী হাবিব উল্লাহ, তার স্ত্রী মস্তুরা খানম ও ছেলে ফাহিমকে মারধর করা হয়।

গত ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী দোকানের মালিক সৌদি প্রবাসী হাবিব উল্লাহ জানান, কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট প্রধান সড়কে আলমাস কমপ্লেক্সের নিচে বি-১ ও বি-২ দোকান নিয়ে জটিলতা সৃষ্টি হলে যুগ্ম জেলা জজ ১ম আদালতে অপর-৫৮/২০১৩ ইং মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় সোলেহনামা মূলে রায় ও ডিগ্রি প্রাপ্ত হন হাবিব উল্লাহ। পরবর্তীতে অপর জারী মামলা নং ০৪/২০২০ দায়ের করা হলে আদালতের নির্দেশনামতে গত ২৮/৮/২০২২ ইং (রবিবার) কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ’র নেতৃত্বে এডভোকেট কমিশনার নুরুল মোর্শেদ আমিন, জেলা নাজির এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আলমাস কমপ্লেক্সের দোকানগৃহের দখল ডিগ্রিদার হাবিব উল্লাহকে হন্তান্তর করেন। এরপর থেকে হাবিব উল্লাহ আনুমানিক ৫ লাখ টাকার বার্মিজ সামগ্রী নিয়ে দোকান খুলে ব্যবসা শুরু করেন।

এদিকে গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে মিজানুর রহমানের নেতৃত্বে ৫০/৬০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে হাবিব উল্লাহর দোকানে হামলা করা হয়। সেখানে হাবিব উল্লাহ, তার স্ত্রী মস্তুরা খানম, ছেলে ফাহিমকে মারধর করে দোকানের কয়েক লাখ টাকার মালামাল লুট করে। পরে হাবিব উল্লাহকে দোকান থেকে বের করে দিয়ে দোকান দখল করে নেয়। এসময় সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক তৈরী করে এবং আইন আদালত ও থানা পুলিশে গেলে হত্যার হুমকি দেয়া হয়। ঘটনার সময় আহত ফাহিম জাতীয় সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ সরেজমিন দেখার পর আদালতের আশ্রয় নিতে বলেন।

দোকানের মালিক হাবিব উল্লাহ আরও জানান, বর্তমানে দোকানটিতে ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি আছে। উক্ত নিষেধাজ্ঞা ভেঙে সন্ত্রাসীরা দোকানের দখল নেন। এ অবস্থায় সৌদি প্রবাসী হাবিব উল্লাহ চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন