• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী : রোহিঙ্গাদের ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিদেক / ১৯৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে লং বিচ হোটেলের বলরুমে ‘নবজাগরণ : ‘অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে আজ মধ্য আয়ের দেশে। শুধু তাই নয় বিশ্বের অনেক দেশ আজকে বাংলাদেশকে রুল মডেল হিসেবে ধরে রাখেন। সম্প্রতি ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন প্রশংসা করেছেন।

তিনি আরও বলেন, জঙ্গী দমনে র‌্যাব পুলিশ একযযোগে কাজ করেছে। তাই সফলতা এসেছে। শুধু জঙ্গী দমন নয় দেশের সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণে কাজ চলছে। বিশেষ করে মাদকের সঙ্গে জড়িয়ে পড়াদের বিরুদ্ধে। নানাভাবে যারা এসব অপরাধে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে তাদের নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের পর তাদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অপরাধমূলক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনা হবে।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল কামরুল হাসান, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ব লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার ও পৌর মেয়র মুজিবুর রহমান।

গেল ২৯ আগস্ট ১৫ দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়েছিল। পর্যটন নগরী কক্সবাজারে অপরাধ রোধে র‌্যাব ফোর্সেস ১৫ দিনব্যাপী “নবজাগরণ : অপরাধকে না বলুন” কর্মশালার আয়োজন করে। এতে ১০ জন নারীসহ অংশ নেয় ৩৬ জন প্রশিক্ষাণার্থী। তাদের ১৫ জন প্রশিক্ষক ৬টি বিষয়ে প্রশিক্ষণ দেন। বিষয় সমূহ হলো- সেলাই, ড্রাইভিং, ফটোগ্রাফি, ট্যুরিস্ট গাইড, সার্ফিং ও হোটেল মোটেল রেস্তোরাঁয় বয় এবং হাউজ কিপিং। শেষে তাদের সনদ ছাড়াও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। যাতে তারা পরিবারের উপার্জনের উৎস্য হতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন