• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

অক্টোবরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা : কক্সবাজারে ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ২৩৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
কক্সবাজারে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে তুমুল সংঘর্ষ চলছে সেদেশের সেনাবাহিনীর। আশঙ্কা করা হচ্ছে সহিংসতার সুযোগ নিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ হতে পারে। কিন্তু আগামী অক্টোবরে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা করছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে বেসরকারি এনজিও সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মিয়ানমারকে দেয়া তালিকা থেকে ৩৫ হাজার রোহিঙ্গাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে তারা। সেখানে পরিবারগত সাময়িক কিছু সমস্যা থাকলেও শিগগিরই তা কাটিয়ে প্রত্যাবাসন শুরু হতে পারে। মিয়ানমার প্রতিনিধিরা আলোচনা শেষে তাদের দাবি মেনে নেয়ার কথাও জানিয়েছেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে নতুন করে চলমান সহিংসতার ফলে সেদেশের কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া হবে না। যেকোনো পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এনামুর রহমান বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে মিয়ানমার অনেকটা নমনীয়। সীমান্তের যেকোনো পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব পড়বে না বলেও আশা প্রতিমন্ত্রীর।

কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজোয়ান হায়াত, হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. ওবাইদুর রহমানসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন