• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

কক্সবাজারে প্লাস্টিক দূষণ কমাতে পদক্ষেপ নিচ্ছে পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিদেক / ২১৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে প্লাস্টিক দূষণ কমাতে পরিবেশ অধিদপ্তর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘প্লাস্টিক/সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর দূষণ নিয়ন্ত্রণে অংশীজনদের নিয়ে কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো ‘পরিবেশ সুরক্ষা। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ বাস্তবায়নে ‘পরিবেশ সুরক্ষা করতে কক্সবাজার উপকূলীয় এলাকায় তথা সমগ্র কক্সবাজারে পলিথিন/সিঙ্গেল ইউজ প্লাস্টিক এর ব্যবহার বন্ধে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কক্সবাজার চেম্বার অব কমার্স, দোকান মালিক সমিতি, হোটেল-মোটেল ও গেস্ট হাউজ মালিক সমিতিসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পলিথিন/প্লাস্টিক ব্যাগ উৎপাদনকারী সকল কারখানা এবং এক বছরের মধ্যে উপকূলীয় এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবহন, বিক্রয়, ব্যবহার, বাজারজাতকরণ বন্ধসহ একই সময়ের মধ্যে সকল হোটেল, মোটেল এবং রেস্টুরেন্টেও এর ব্যবহার বন্ধ করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের এবং সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন