• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

কক্সবাজারে ধর্ষণের মিথ্যা মামলা : বাদিকে ৫ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিদেক / ২২৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী-৫৪২/১৮ শুনানি শেষে বিচারক মো. মশিউর রহমান খান এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার মহেশখালীর শাপলাপুরের দিনেশপুর এলাকার হোছন আলীর মেয়ে। তার করা ওই মামলা আসামী ছিলেন একই এলাকার ইসলাম মিয়ার ছেলে মো. আলী ।

এবিষয়ে রাষ্ট্রপক্ষের স্পেশাল কৌশূলী সৈয়দ মোঃ রেজাউর রহমান বলেন, ২০০৯ সালে রোজিনা আক্তার বাদী হয়ে মো. আলীর বিরুদ্ধে বিরুদ্ধে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

তবে মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি প্রদান করেন বিচারক।

তিনি আরো বলেন, এরপর মো. আলীকে হয়রানি ও মানহানির পাল্টা মামলায় ওই মহিলার বিরুদ্ধে এ রায় দেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম বলেন, ধর্ষণের মতো কোন ঘটনা না ঘটা সত্বেও মিথ্যা মামলা দিয়ে মো. আলীকে হয়রানি করেছেন রোজিনা আক্তার। এই অভিযোগে ২০১০ সালে মামলা করেন মো. আলী।সাজানো কাল্পনিক মামলার দায়ের করে মানহানিসহ ১ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার এই রায় দিয়েছে আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন