• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামরা ছিনতাই : আটক ৪

নিজস্ব প্রতিদেক / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
আটক ছিনতাইকারী।

কক্সবাজার অফিস:
কক্সবাজারে পর্যটকের ক্যামরা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এসময় উদ্ধার করা হয় ক্যামরাটি। আটকরা হলেন- ইফতেখার হোসেন নাবিল, মো. ইয়াছিন. মো. রুবেল ও ইব্রাহিম ওরফে সাগর।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

পুলিশ জানান- গত ২৩ আগস্ট ঢাকার ধামরাই উপজেলা থেকে ৩৯ জন পর্যটক কক্সবাজার বেড়াতে এসে হামজা রিসোর্টে উঠে। এরপরের দিন ভোরে তাদের মধ্যে চারজন পর্যটক লাবনী বিচের দিকে রওনা হন। সাংস্কৃতিক কেন্দ্র পার হয়ে বীচের দিকে যাওয়া সময় একটি ইজিবাইক থেকে ৭ জন ছিনতাইকারী নেমে সুমন নামে এক পর্যটকের সাথে ক্যামরা ছিনতাই করতে ধস্তাধস্তি করে। এসময় অপর তিনজনকে ছুরির ভয় দেখিয়ে তাড়া করে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনকে ছুরিকাঘাত করে একটি ডিএসএলআর ক্যামরা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন- পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ওই মোবাইলের সূত্র ধরে ইফতেখার হোসেন নাবিল নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ও তথ্যের ভিত্তিতে অপর তিন ছিনতাইকারীকে গত দিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। একই সাথে ক্যামরাও উদ্ধার করা হয়। এই ঘটনায় আরও তিনজনকে আটকের অভিযান চলছে বলে জানান পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন