• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

কক্সবাজারে মুখোশসহ ৩ অপরাধী আটক

নিজস্ব প্রতিদেক / ২২৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
কক্সবাজারে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন আটক।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন চিহ্নিত অপরাধীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়। ওই সময় একটি সিএনজি ও ছোরাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন তাদেও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিন বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর এলাকায় একদল চিহ্নিত অপরাধী ডাকাতির প্রস্তুতি নেন। খবর পেয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাঈদ নুর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালায়। ওই সময় তিনজনকে আটক করা হয়।

তারা হলেন, ঝিলংজা হাজী পাড়া এলাকার মো. রাশেদ (২৫), তারেক আজিজ (২২) ও মো. ফরিদুল আলম(৩৫)। এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি জব্দ করা হয়েছে। যার রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৮৭৯২। একটি অত্যাধুনিক স্টিলের টিপ ছোরা, একটি কাচি, তিনটি লোহার রড ও পাঁচটি কালো রংয়ের মুখোশ উদ্ধার করা হয়।

পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন আরও বলেন, আটকদের সোমবার বিকালে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৫০/৫৪৮, ২২ আগস্ট, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন