• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিএনপির লক্ষ্য ছিল জাতির পিতার আদর্শকে হত্যা করে বাংলাদেশের নাম মুছে ফেলা: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিজস্ব প্রতিদেক / ৮৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, ২১ আগস্টের হামলায় জড়িত ছিলো বিএনপি। হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দল বিএনপির লক্ষ্য ছিল জাতির পিতার আদর্শকে ধ্বংস করে বাংলাদেশের নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা।

রোববার (২১আগস্ট) কক্সবাজার পৌর আ.লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলা সকল শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা” কলেজে পড়তে হলে বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হবে “আমার এই বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা করছেন তারাও জামাত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছেন। আমরা দেখেছি তৎকালীন ক্ষমতাসীন বিএনপি -জামাতের রাজনৈতিক ছাড়া কেউ অন্য রাজনৈতিক করতে পারেনি । বিএনপি -জামাতের হাতে অসংখ্য ছাত্রলীগ নির্যাতনের শিকার হয়েছে এবং জামাত বিএনপির রাজনৈতিক বাধ্যতামূলক ছিল। ছাত্রলীগ মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত ও করোনা মত দুঃসময়ে অন্য রাজনৈতিক সংগঠন গুলো যখন লেজ গুটিয়ে পালিয়ে ছিল তখন এক মাত্র মানুষের পাশেছিল ছাত্রলীগ। তাই কলেজে ছাত্রলীগ করা বাধ্যতামূলক। শোকের মাসে দাঁড়িয়ে আমরা শোককে শক্তিতে পরিণত করবো। খুনিদের প্রতি রয়েছে আমাদের ঘৃণা। আমাদের জানতে হবে এদের উদ্দেশ্য ও লক্ষ্য কী ছিল। নতুন প্রজন্মের কাছে আমাদের এটি তুলে ধরতে হবে।

ছাত্রলীগ সভাপতি আরো বলেন, এখন তারা দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করে এবং স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। দেশকে ধ্বংস করতে এরা এমন স্লোগান দেয়। আমরা তাদের বলতে চাই, গো ব্যাক পাকিস্তান। আপনারা পাকিস্তান, আফগানিস্তান যেখানে খুশি ঘাঁটি গাড়তে পারেন, বাংলাদেশে নয়। বিএনপির নেতারা জেলে ও কাটুরি দের মত মানুষ হত্যা করতে চিন্তা করে না। বিএনপি ষড়যন্ত্রকারীদের সংগঠন। এরা দেশের সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। এরা সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের উত্থানে জড়িত। এরাই একুশে আগস্টের গ্রেনেড হামলা করেছে।

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তাজুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানসহ জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন