• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

ডিবির হেফাজতে মৃত্যু টেকনাফের ছিদ্দিক : পেটে ছিল ইয়াবা!

নিজস্ব প্রতিদেক / ২৫০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুর পর ময়নাতদন্তে তার পেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে।

মৃতের নাম ছিদ্দিক আহমেদ (৬২)। আদালতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতারের পর মৃত্যু হয়ে ছিদ্দিকের ময়নাতদন্ত করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ময়নাতদন্তের সময় তার পেট থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী মঞ্জুরি তন্নী। ইয়াবাগুলোর মধ্যে ১৫টি অর্ধগলিত ছিল।

এর আগে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ ছিদ্দিকের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এতে রমনা থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন ছিদ্দিক। বুধবার (১৭ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবার কোর্টে নিয়ে যাওয়া হয়।

পেটের পীড়ায় আবার অসুস্থ হয়ে পড়লে ছিদ্দিককে ঢামেকে নিয়ে যান মতিঝিল বিভাগের ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ছিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হ্নিলা ৬ নম্বর ওয়ার্ড উলু চামারী গ্রামে। এখন পর্যন্ত কেউ তার মরদেহ নিতে আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন