• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

কক্সবাজারে মসজিদের ব্যানারে মার্কেট করলো সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিদেক / ২১২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
কক্সবাজার এসপি অফিসের সামনে মসজিদের নামে মাকের্ট নির্মান করা হলো।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ‘মসজিদ নির্মাণের’ ব্যানার সাটাই করে অভিনব প্রতারণার মাধ্যমে জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি সরকারি জায়গা জবর দখল করে তৈরী করা হয়েছে মার্কেট।

এমন কি প্রস্তাবিত মসজিদ নির্মাণের জন্য স্থানীয় বিশিষ্টজনের কাছ থেকে সংগ্রহ করা মোটা অংকের টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে সমিতির দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে।

এ নিয়ে বিগত ২০২১ সালের নভেম্বর মাসে গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টরা কক্সবাজার সদর থানায় জিডি’র পাশাপাশি জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোন ধরণের কার্যকরি ব্যবস্থা নেওয়া হয়নি।এদিকে চলতি বছরের ৩১ জানুয়ারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার জেলা সমন্বিত কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পান। পরে দলটির নেতৃত্ব দানকারি দুদকের সহকারি পরিচালক মো. রিয়াজ উদ্দিন প্রধান কার্যালয়ে সরকারি জমি উদ্ধারে সুপারিশ করে একটি প্রতিবেদন প্রেরণ করেন।

তবে দুদকের প্রধান কার্যালয় থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন ধরণের নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, কক্সবাজার শহরের শহীদ সরণিস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে রাস্তার পাশে গণপূর্ত বিভাগের মালিকানাধীন ৭ শতক জমি রয়েছে। ওই জমি গত ২০ বছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছে জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি।

গত বছর নভেম্বর মাসে দখলকৃত ওই জায়গায় চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি পাকা স্থাপনার বহুতল ভবন নির্মাণকাজ শুরু করলে গণপূর্ত বিভাগ আপত্তি জানায়। এখন সেখানে পাকা স্থাপনার মার্কেট নির্মাণ করে বিভিন্ন লোকজনের নিকট দোকান ভাড়া দিয়েছে। আর প্রতিটি দোকান ভাড়ার চুক্তি বাবদ প্রতিজনের কাছ থেকে আদায় করা হয়েছে ৮ থেকে ১০ লাখ টাকা।

গণপূর্ত বিভাগ কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান বলেন, গণপূর্তের মালিকানাধীন কিছু জায়গা দীর্ঘ বছর ধরে অবৈধভাবে ভোগদখলে রেখেছে জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি। গত বছর নভেম্বর মাসে সমিতির উদ্যোগে সেখানে পাকা স্থাপনার বহুতল ভবন নির্মাণকাজ শুরু করে। বিষয়টি নজরে এলে গণপূর্ত বিভাগ আপত্তি জানায়। কিন্তু চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি আপত্তি অমান্য করে বহুতল ভবনের পাকা স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রাখে।

মসজিদের জন্য অনুদান প্রদানকারি স্থানীয় সমাজকর্মি সরওয়ার আলম বলেন, জেলা চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির দায়িত্বরতরা পুলিশ সুপার কার্যালয়ের পাশের জায়গায় একটি মসজিদ নির্মাণের জন্য তার কাছে অনুদানের সহায়তা চান। তিনি প্রাথমিকভাবে অনুদান বাবদ ১০ হাজার টাকা প্রদান করেন।

” কিন্তু পরে জানতে পারি, মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গাটি গণপূর্ত বিভাগের মালিকানাধীন। আর জায়গার মালিকানা নিয়ে সমিতির সঙ্গে গণপূর্ত বিভাগের বিরোধ রয়েছে। মূলতঃ বাণ্যিজিক বহুতল ভবন নির্মাণের জন্য মসজিদ স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রতারণার উদ্দ্যেশে। ”

অভিযোগের ব্যাপারে কক্সবাজার জেলা কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, অভিযোগের ব্যাপারে তিনি কোনভাবেই জড়িত নন। প্রস্তাবিত মসজিদ ও মার্কেট নির্মাণের জন্য সমিতির উদ্যোগে সভাপতিসহ পাঁচ সদস্যের একটি কমিটি রয়েছে।
কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, জমি দখল করে ভবন নির্মাণের বিষয়টি একান্তই গণপূর্ত বিভাগের জেলা প্রশাসনের নয়।

তিনি বলেন, যেহেতু কালেক্টরেট চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি কক্সবাজার জেলা প্রশাসনের, সেহেতু বিষয়টি তাদের উপর বর্তায়। এজন্য তিনি নিজে গিয়ে ভবন নির্মাণ না করতে নিষেধ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন