• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় ৪৩ হাজার টাকার জালনোটসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিদেক / ২৬৩ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
জাল নোটসহ রোহিঙ্গা আটক।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার ১৬ নং শ‌ফিউল্লাকাটা ক্যাম্প থেকে ৪৩ হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ সাকের (২১) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

শনিবার (২৩ জুলাই) রাতে উখিয়ার শ‌ফিউল্লাকাটা ক‌্যাম্প-১৬ এর ব্লক-‌ডি/৫ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

তিনি জানান, শনিবার গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে শফিউল্লাহকাটা ক্যাম্পে রফিকের দোকানে সামনে আটক তরুণের দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা সাড়ে ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানান, ক্যাম্পে ছড়িয়ে দিতেই সেই জাল টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন