• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গাদের সিম বিক্রি : কক্সবাজারে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিদেক / ২৪২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
রোহিঙ্গাদের সিম বিক্রির দায়ে গ্রেপ্তার ৫।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের বিভিন্ন এলাকায় অন্যের এনআইডি ব্যবহার করে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার শহরের হরিজন পাড়া এলাকার জীবন বিশ^াসের ছেলে জয় বিশ্বাস (২৪), পাহাড়তলী নতুন বাজার এলাকার মো. জামালের ছেলে মো. জাহিদ (১৯), শহরের খাজা মঞ্জিল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াছ (২৭), বদরমোকার এলাকার খুরশেদ আলমের ছেলে মো. ফারুক (১৯) ও হাসপাতাল সড়ক এলাকার কালীপদ সাহার ছেলে সুজন সাহা (৩০)।

রোববার (২৪ জুলাই) দুপুরে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধনকৃত সিম রোহিঙ্গাদের কাছে বিক্রির দায়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। এতে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কক্সবাজার সদর থানায় হন্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন