• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নিখোঁজের ১৪ দিন পর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ৭৯ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের চেয়ারম্যান একরাম (৪২)কে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হ্নীলা বাজার থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ভিকটিম একরাম নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শেড-৮০৮/৬, ব্লক-সি (এমআরসি-১৯৪১৩) এর মোঃ হাসিমের ছেলে এসব তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় ব্লক চেয়ারম্যান একরাম। ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান অব্যাহত রাখে।

হ্নীলা বাজারে কে বা কারা রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়।

তাকে প্রথমে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অধিনায়ক জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন