• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারের ত্রাস ক্রসফায়ার শাহাবুদ্দিন অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৩১১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার কলাতলীর ডলফিন মোড় এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ শাহাবুদ্দিন ওরফে ক্রসফায়ার শাহাবুদ্দিন নামের একজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা।

আটককৃত ব্যক্তি হলেন,ভারুয়াখালীর মৃত সালেহ আহাম্মদ এর পুত্রসাহাব উদ্দিন(৩৮) ওরফে ক্রসফায়ার শাহাব উদ্দিন। তার বর্তমান ঠিকানা হচ্ছে জেলগেইট এলাকার।

সে সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির ডান কাধে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১টি ওয়ানশ্যুটারগান ও ১ টি চাকু উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, অবৈধ অস্ত্রসমূহ তার হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মোহাম্মদ বিল্লাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন