• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

লাখ টাকা বেতনে ডব্লিউএফপিতে কক্সবাজারে চাকরি

নিজস্ব প্রতিদেক / ২১৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
ছবি : সংগৃহীত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
জাতিসংঘের অধীন পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজার প্রকল্পে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম- টেলিকমস অ্যাসোসিয়েট

পদসংখ্যা- ১ টি

যোগ্যতা- টেলিকমিউনিকেশ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রেডিও কমিউনিকেশনস, ইনফরমেশন টেকনোলজি, টেলিকমিউনিকেশন বা এ ধরনের বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠানের সনদধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এইচএফএনএইচএফ রেডিও, পিএবিএক্স, ভিস্যাট, ওয়্যারলেস, স্যাটেলাইট, ডব্লিউএএন ও ল্যান প্রযুক্তির কাজে অভিজ্ঞ হতে হবে।

উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম, এডি, মাইক্রোসফট অফিস ৩৬৫, ল্যান, ডব্লিউএএস প্রযুক্তির কাজ জানতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে।

চাকরির ধরন- এক বছরের চুক্তিভিত্তিক।

কর্মস্থল- কক্সবাজার

বেতন- মাসে ১ লাখ ১৪ হাজার ৬৩৮ টাকা।

আবেদন যেভাবে–আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ২ আগস্ট, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন