• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

উখিয়ায় গিয়ে দেশের তরুণদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিদেক / ৯৯ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

উখিয়া প্রতিনিধি:
দেশের তরুণদের জন্য নতুন বার্তা দিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক। শুক্রবার (১৫ জুলাই) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলী এলাকায় একটি কৃষিভিত্তিক ডিজিটাল সেন্টার উদ্বোধনের সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, দেশের প্রতিটি গ্রামে একটি করে ডিজিটাল সেন্টান স্থাপন করা হবে, সেখানে তরুণ ও কৃষকদের জন্য বিশেষ সুবিধা থাকবে, থাকবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।

তিনি বলেন, ” তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপন করা হবে, যেখান থেকে আমাদের তরুণরা প্রশিক্ষণ পাবে, তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং আমাদের কৃষক ভাই বোনেরা প্রশিক্ষণ পাবে। তাঁদের এই কৃষির বাণিজ্যীকরণ, কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার সুযোগ তাঁরা নিজেরা সৃষ্টি করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়েই আমরা সাড়ে আট হাজার ডিজিটাল সেন্টার করছি। যাতে প্রতি দশ হাজার মানুষের জন্য যেন একটি করে ডিজিটাল সেন্টার হয়।
এসময় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে টেলিমেডিসিন সেবা চালু করা হবে, ফলে গ্রামে বসেও অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নেওয়া যাবে।

অনুষ্ঠানে জাতিসংঘের খাদ্যও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সরকারী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন