• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় পুলিশের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিদেক / ২৩২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে ‘পুলিশের পাহারায়’ কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের তিন সদস্য ঘটনাস্থলে ছাত্রলীগ নেতা ফয়সালকে বাঁচানোর চেষ্টা করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষে ১৬ রাউন্ড গুলিও করা হয়। হামলাকারী সংখ্যা ৫০ জনের বেশি। ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা করে। এতে তিন সদস্যও আহত হন।

গত রোববার সন্ধ্যায় খুরুশকুলের ডেইলপাড়া খুন হন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল উদ্দিন। এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

এ ছাড়া সোমবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে হত্যার ঘটনায় নেতৃত্বদানকারী আজিজ সিকদার। অভিযুক্ত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল খাইরুল ইসলাম সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন