• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

২৩ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার আতিক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিদেক / ২৪৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
সার্ভেয়ার আতিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখা (এলএও) এর সার্ভেয়ার আতিকুর রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম।

তিনি জানান, গ্রেপ্তার সার্ভেয়ার আতিকুর রহমানের জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার বাদী দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন। আদালত শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিককে আটক করে। পরে তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে জেলা প্রশাসন। ২ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত রোববার বিকেলে বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১ (৩/৭/২২)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়।
উপ-পরিচালক মনিরুল ইসলাম জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন